৪০০ বছরের পুরনো ছোট হলদিয়া ১ গম্বুজ মসজিদ (Choto Haldia 1 Dome Mosque), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের সরকার বাড়ীতে অবস্থিত। এটি একটি পূরণ নিদর্শন যা চাঁদপুর জেলার দর্শনীয় স্থান সমূহ গুলোর মধ্যে একটি।
| অবস্থান | সরকার বাড়ী, ছোট হলদিয়া গ্রাম, মতলব উত্তর, চাঁদপুর |
| আনুমানিক বয়স | ৪০০ বছর |
| স্থাপন করেন | রুপ সরকার |
| গম্বুজ সংখ্যা | ১টি |
| আকার | ছোট |
| প্রথম মুসল্লির সংখ্যা | ৪ জন |
ছোট হলদিয়া গ্রাম এর এই মসজিদ টি ১ গম্বুজ মসজিদ নামে পরিচিতি থাকলেও এর সঠিক নাম ছোট হলদিয়া সরকার বাড়ী জামে মসজিদ। আজ থেকে প্রায় ৪০০ বছর পুর্বে এই মসজিদ টি তৈরি করেন রুপ সরকার। রুপ সরকার সহ আরও ৩ জনের পরিবার মিলে প্রথম ৪জনের পরিবার দিয়ে এই সরকার বাড়ীর যাত্রা শুরু হয়। এরপর তাদের নামাজের জন্য সরকার বাড়ীর প্রথম এই এক গম্বুজ এর মসজিদ টি নির্মাণ করেন রুপ সরকার।
কথিত আছে, নদীতে চড় পরে এখানে প্রথম মানুষের বসবাস শুরু হয়। তখন এই গ্রাম এর চারপাশে কুমিরের খুব আনাগোনা ছিল। কেউ ভয়ে চরের পাড়ে যেতো না। অনেক কে নাকি কুমির ধরেও নিয়ে গিয়েছে। সরকার বাড়ীর এই ৪ পরিবার এসেছিলেন ৪ জায়গা থেকে। এখানে এসে বাড়ি করে তার নাম দেন সরকার বাড়ী। এরপর নামাজের জন্য জামে মসজিদ টি নির্মাণ করেন।
মসজিদটি পূর্বের তুলনায় অনেকে ডেবে গিয়েছে (মাটির নিচে চলে গিয়েছে) । মসজিদ এর গম্বুজটির চারপাশে নানা রকম কারুকাজ করা ছিল, যা এখন নেই। বেশ কয়েকটি নিশান ছিল, যা বর্তমানে নেই। ১ গম্বুজ মসজিদটির দরজা/প্রবেশ পথ ১টি। যেটি কাঠের তৈরি। মসজিদ এর জানালার সংখ্যা ও ১টি। মসজিদ এর দরজা সবসময় (বিশেষ প্রয়োজন ছাড়া) বন্ধ থাকে। জানালা দিয়ে যতটুকু দেখা গিয়েছে, ভিতরে ৫/৬ জন নামাজ পরার মত জায়গা রয়েছে।
আরও: নেদায়ে ইসলাম
কিভাবে যাবেন
মতলব উত্তর উপজেলা থেকে এই ১ গম্বুজ মসজিদ এর দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। প্রথমে চাঁদপুর থেকে সিএনজি করে মতলব বাজারে চলে আসুন। নৌকা অথবা ব্রীজের মাধ্যমে নদী পার হোন। এরপর আবার সিএনজি অথবা মোটরসাইকেল করে আনন্দবাজার বা নতুন বাজার হয়ে ছোট হলদিয়া চলে আসুন। ছোট হলদিয়া বাজার থেকে ১০৭ নং সরকারী প্রথমিক বিদ্যালয় এর পিছন দিক দিয়ে একটি রাস্তা চলেগিয়েছে সরকার বাড়ীর দিকে। এখানেই রয়েছে প্রাচীন ৪০০ বছরের পুরনো এই মসজিদ।
ফেসবুক: GoArif
