শামীমা রাতুল শিশু পার্ক ও মিনি জো যা জো জজ নগর (Judge Nagar) পার্ক নামে বেশি পরিচিত। এটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার জজ নগর গ্রামে অবস্থিত। মতলব উত্তরে ঘুরার মত চমৎকার একটি পার্ক। পার্ক সমন্ধে তুলনা মাফিক তেমন লোক জানে না। কারন এটা একদম গ্রামের ভেতরে হওয়ায় খুব বেশি পর্যটক এখানে আসে না।
| উদ্বোধন | ২৬ সেপ্টেম্বর ২০১৫ |
| অবস্থান | জজ নগর কল্যাণ ট্রাস্ট, ছেংগারচর পৌরসভা, মতলব উত্তর, চাঁদপুর |
| প্রবেশ মূল্য | ২০ টাকা |
জজ নগর শামীমা রাতুল শিশু পার্ক ও মিনি জো কে কত চমৎকার ভাবে ই না সাজিয়েছেন জজ নগর কল্যাণ ট্রাস্ট। দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মত।
কি কি দেখবেন
ভিতরে প্রবেশ করেই আপনার চোখে পড়বে ফুল দিয়ে সাজানো গেইট। বিশ্রাম নেয়ার জন্য টুল ও দোলনা রয়েছে। দেখা পাবেন ছোট একটা গোলঘর। সেটাতে যাওয়ার জন্য ছোট্র এক ব্রিজও রয়েছে। ভিতরে ছোট ছোট খুব সুন্দর রাস্তা রয়েছে। যেহেতু শিশু পার্ক। বাচ্চাদের জন্য রয়েছে দোলানা সহ অনেক কিছু। একপাশে বেশ উচু টংঘর। তারপাসে বেশ বড় পাকা করা সুইমিং পুল। পুল এর ভিতর বেশ কয়েকটা ছোট নৌকো রয়েছে। চাইলে ই আপনি সে গুলো তে চড়তে পারবেন।
এখানে দুই পাশে বেশ বড় দুইটি সুইমিং পুল মাঝখান দিয়ে একসাথে মিলিত হয়েছে। যে স্থানে মিলিত হয়েছে, ঠিক তার উপরেই বেশ বড় একটি বাকানো ব্রিজ রয়েছে। সেখানে দাঁড়ালে আপনি এই জজ নগর শামীমা রাতুল শিশু পার্ক ও মিনি জো এর প্রায় সব কিছুই দেখতে পাবেন। জজ নগর এ রয়েছে ছোট একটি চিড়িয়াখানা। যেখানে রয়েছে- ঘোড়া, বিরল প্রজাতির পাখি, সাপ, খরগোশ, হাঁস, কয়েক প্রজাতির মোরগি, বানর ইত্যাদি।
টিকেট মূল্য ও সময়সূচী
শামীমা রাতুল শিশু পার্ক ও মিনি জো তে প্রবেশের জন্য আপনাকে জনপ্রতি ২০ টাকা করে দিতে হবে। আর পার্কটি সপ্তাহের প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকে। তবে, বৃহস্পতিবার ও শুক্রবার তুলনামূলক দর্শনার্থীদের ভিড় কিছুটা বেশি থাকে।
কিভাবে যাবেন
চাঁদপুর থেকে CNG করে মতলব বাজারে চলে আসবেন। ভাড়া নিবে ৪০ থেকে ৮০ টাকা। মতলব বাজারে নেমে নাস্তা করে নিতে পারেন। এখানে পাবেন মতলবের বিখ্যাত ক্ষীর। এরপর নৌক দিয়ে নদী পার হতে হবে আপনাকে। অথবা আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে, চাঁদপুর থেকে নতুন ব্রিজে করে সিপাইকান্দি চলে আসতে পারবেন। এখান থেকে গজরা বাজার হয়ে ঘনিয়ারপার উপজেলার পার হয়ে বেশ কিছু পথ আসার পর জজ নগর কেন্দ্রীয় জামে মসজিদ এর দেখা পাবেন। তার কিছুটা সামনে এগোলেই শিশু পার্কের মেইন গেইটের দেখা পাবেন।
ফেসবুক: GoArif
