কলাকান্দা মসজিদ ও মাদ্রাসা (Kalakanda Mosque and Madrasah), বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় অবস্থিত। এখানে আরও রয়েছে কলাকান্দা ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা, তাপসী হযরত রাবেয়া বসরী (রঃ) মহিলা মহাবিদ্যালয়, ঈদগাহ ময়দান, কলাকান্দা কবরস্থান, বৃদ্ধাশ্রম।
| অবস্থান | ছেংগারচর পৌরসভা, মতলব উত্তর, চাঁদপুর |
| আয়তন | ৭ বর্গ কিলোমিটার |
| ডাকঘর | ছেংগারচর বাজার |
| পোস্ট কোড | ৩৬৪০ |
কি কি দেখবেন
কলাকান্দা মসজিদ বা কলাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ টি ১৯৯৯ সালে স্থাপিত হয়। ৫ গম্বুজ বিশিষ্ট ১তলা কলাকান্দা মসজিদ টি প্রায় ৮১ ফিট দৈর্ঘ্য ও ৬০ ফিট চওড়া। কলাকান্দা মসজিদ এর সাথে রয়েছে সুউচ্চ প্রায় ১০০ ফিট উচ্চতার একটি মিনার। মিনারেও একটি সবুজ গম্বুজ রয়েছে। মিনার এর নিচেই রয়েছে মসজিদ এর খতিব থাকার রুম। ৫০ শতাংশ জায়গা জুড়ে রয়েছে কলাকান্দার এই কেন্দ্রীয় জামে মসজিদটি। মসজিদ এর পাশদিয়ে কলাকান্দা রাস্তা চলে গিয়েছে ছেংগারচর বাজারের দিকে।
মসজিদ এর সামনে পূর্বদিকে রয়েছে ছোট একটি কবরস্থান এবং তার পাশেই উত্তর দিকে রয়েছে ওযুখানা। মসজিদ এর উত্তর পাশে রয়েছে কলাকান্দা ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা। মসজিদ এর সামনে পূর্ব দক্ষিণে রয়েছে মিনার এবং এর চারপাশে রয়েছে সুন্দর ফুলের বাগান। সুন্দর গেইট সম্মিলিত কলাকান্দা মসজিদটি চতুর্দিকে ইটের বাউন্ডারি দেয়া।
১৯৯৯ সালে স্থাপিত কলাকান্দা এই মসজিদটি প্রথম গ্রামবাসির অর্থায়নে নির্মাণ করা হয়। তখন মসজিদটি বর্তমান মসজিদ এর মত এতো কারুকার্য এবং গম্বুজ ছিল না। পরবর্তীতে বেশ কয়েকবার মসজিদটির সংস্কার কাজ করা হলেও সর্বশেষ আলহাজ্ব শাহজাহান শিকদার মসজিদ এর বেশ বড় একটি সংস্কার কাজ করে। বর্তমানে মসজিদ এর উপরে ৫ গম্বুজ এবং প্রায় ১০০ ফিট উচু মিনার রয়েছে। এছাড়া ৫টি দরজা, ১২টি জানালা, ৮টি পিলার সহ মসজিদে নামাজের জন্য ৯টি কাতার রয়েছে। মসজিদ এর জানালা গুলো থাই গ্লাস করা।
কলাকান্দা ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা
কলাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ এর উত্তর পাশেই কলাকান্দা ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা টি রয়েছে। বিশাল আয়তন নিয়ে এই মাদ্রাসা ও এতিমখানা টি কলাকান্দা রাস্তার ঠিক পাশেই অবস্থিত। ১৯৯১ সালে কলাকান্দা ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা টি স্থাপিত হয়। এটি নির্মাণ করেন আলহাজ্ব শাহজাহান শিকদার। তবে মাদ্রাসা ও এতিমখানাটি পরিচালনা করার জন্য কমিটি রয়েছে। বর্তমানে কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম সারোয়ার পাটোয়ারী মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার দায়িত্বে রয়েছেন। মাদ্রাসার কমিটি ২ বছর পর পর পরিবর্তন হয়ে থাকে।
আবাসিক এবং অনাবাসিক মিলিয়ে কলাকান্দা ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ১৩০জন। এটি একটি কওমি মাদ্রাসা। মাদ্রাসায় ৪টি বিভাগে শিক্ষা দান করা হয়।
- নূরানী মক্তব
- নাজেরা বিভাগ
- হেফজ বিভাগ
- কিতাব বিভাগ
মাদ্রাসা টি ২তলা বিশিষ্ট। এছাড়া পাশেই আরও ২টি টিনের ঘর রয়েছে। রাস্তা থেকে ভিতরে ঢুকার পর হাতের বা পাশে রয়েছে একটি পুকুর। এরপর একসারি নারিকেল গাছ পার হলেই ২তলা বিশিষ্ট মাদ্রাসাটি আপনার চোখে পড়বে।
আরও: নেদায়ে ইসলাম
কিভাবে যাবেন
চাঁদপুর থেকে কলাকান্দা মসজিদের দূরত্ব প্রায় ৩৪ কিলোমিটার। আপনি চাঁদপুর থেকে CNG করে মতলব বাজারে চলে আসবেন। ভাড়া নিবে ৪০ থেকে ৮০ টাকা। মতলব বাজারে নেমে নাস্তা করে নিতে পারেন। এখানে পাবেন মতলবের বিখ্যাত ক্ষীর। এরপর নৌক দিয়ে নদী পার হতে হবে আপনাকে। অথবা আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে, চাঁদপুর থেকে নতুন ব্রিজে করে সিপাইকান্দি চলে আসতে পারবেন।
নৌক দিয়ে নদী পার হয়ে যান। নৌক দিয়ে নদী পার হতে ৫ টাকা নিবে। আবার ঘাটেও ৫ টাকা নিবে। আর ব্রিজ দিয়ে আসলে কোন টাকা দিতে হবে না। নদী পার হয়ে আপনি মতলব উত্তরের গজরা বাজার যাওয়ার জন্য CNG বা মোটরসাইকেল পাবেন অথবা CNG বা মোটরসাইকেল নিয়ে সরাসরি কলাকান্দা চলে আসতে পারবেন। এছাড়া মতলব থেকে ছেংগারচর বাজার হয়েও কলাকান্দা আসতে পারবেন।
ফেসবুক: GoArif
