আরিফ হোসেন
গোআরিফ (GoArif) হলো আরিফ হোসেনের ভ্রমণ ওয়েবসাইট (Travel Website), যেখানে ভ্রমণের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির গল্প তুলে ধরার হয়। এখানে ভ্রমণকারীদের এমন অভিজ্ঞতা দেয়া হয়, যাতে তারা অনায়াসেই বিশ্ব ঘুরে দেখতে পারেন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখার মতো সুন্দর স্মৃতি তৈরি করতে পারেন।
| নাম | আরিফ হোসেন |
| পরিচিত আছেন | GoArif (গোআরিফ) |
| জন্ম | আগস্ট ০২, ১৯৯৪; চাঁদপুর, বাংলাদেশ |
| ধরণ | ট্রাভেল ইনফ্লুয়েন্সার • লেখক • উদ্যোক্তা |
| জাতীয়তা | বাংলাদেশী |
| পরিবেশিত | বিশ্বব্যাপী |
| ভাষা | বাংলা (Bengali) |
| কার্যকাল | ১ অক্টোবর, ২০১৬–বর্তমান |
| ওয়েবসাইট | www.goarif.com |
সংক্ষিপ্ত বর্ণনা
আমার ভ্রমণের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে, কিন্তু একটি ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ভ্রমণ কন্টেন্ট লেখার যাত্রা শুরু করেছিলাম ১ অক্টোবর, ২০১৬ সালে গোআরিফ (GoArif.com) ওয়েবসাইটের মাধ্যমে। আমার প্রথম ভ্রমণ ছিল জাফলং, যা বাংলাদেশের সিলেট বিভাগের গোয়াইনঘাট উপজেলার একটি পর্যটন স্পট এবং প্রাকৃতিক বিস্ময়। এই প্রথম ভ্রমণে আমার সঙ্গে ছিলেন আমার বড় ভাই, মেহেদি হাসান, এবং ভাইয়ের এক বন্ধু। সেই ভ্রমণ ছিল অসাধারণ! আর যতটুকু মনে পরে, সেখান থেকেই ভ্রমণে আগ্রহ শুরু হয়েছিল…
আমার কাছে প্রকৃতি বেশ উপভোগ্য লাগে, এবং একটি অনন্য অভিজ্ঞতা দিয়েছিল। জাফলং, যা বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত, ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত। বাংলাদেশ থেকে আপনি ভারতের ঝুলন্ত ব্রিজ, ঝর্ণা দেখতে পাবেন। পর্যটকদের পাশাপাশি, এখানে পাথর উত্তোলনের কাজ করতে থাকা শ্রমিকদেরও দেখতে পাবেন। যখন আপনি জাফলং ভ্রমণে যাবেন, আপনি পান সুপারির বাগান দেখতে পাবেন! পানের পাতা সুন্দরভাবে সুপারি গাছের চারপাশে লতিয়ে থাকে।
জাফলং খাসি এবং জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত। পিয়াইন নদীর তীরে সাজানো পাথরগুলি জাফলংয়ের প্রধান আকর্ষণ। জাফলংয়ে বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে, আপনি ভারতীয় সীমান্তের ডাউকির উঁচু পাহাড়গুলি দেখতে পাবেন। এই পাহাড়গুলির নিচে জলপ্রপাতগুলি পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত।
জাফলং ভ্রমণের পরে বুঝতে পেরেছিলাম প্রকৃতি আমাকে কতটা গভীরভাবে মুগ্ধ করে। এটা যেন একটা অসাধারণ আসক্তির মতো অনুভূত হয়েছিল। যদিও তখন আমি লেখা বা ওয়েবসাইট শুরু করিনি ফলে, শুধু ছবি ও ভিডিও ধারণ করে মোবাইল বা কম্পিউটারে রেখে দিতাম।
গোআরিফের উদ্দেশ্য
গোআরিফের মূল উদ্দেশ্য হলো ভ্রমণকে সকলের জন্য সহজ, নিরাপদ ও আনন্দময় করে তোলা। যাতে আপনি কম খরচে, নিশ্চিন্তে এবং নিরাপদে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো গন্তব্যে ভ্রমণ করতে পারেন। সেই ভাবনা থেকেই এর স্লোগান: “ভ্রমণ হোক সবার জন্য সহজ, নিরাপদ ও আনন্দময়।”
পুরস্কার এবং সম্মাননা
গোআরিফ সম্পর্কে প্রশ্ন-উত্তর
গোআরিফ (GoArif) কি?
গোআরিফ (GoArif) হলো আরিফ হোসেনের ভ্রমণ ওয়েবসাইট (Travel Website), যেখানে ভ্রমণের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির গল্প তুলে ধরার হয়। এখানে ভ্রমণকারীদের এমন অভিজ্ঞতা দেয়া হয়, যাতে তারা অনায়াসেই বিশ্ব ঘুরে দেখতে পারেন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখার মতো সুন্দর স্মৃতি তৈরি করতে পারেন।
গোআরিফের মূল উদ্দেশ্য হলো ভ্রমণকে সকলের জন্য সহজ, নিরাপদ ও আনন্দময় করে তোলা। যাতে আপনি কম খরচে, নিশ্চিন্তে এবং নিরাপদে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো গন্তব্যে ভ্রমণ করতে পারেন। সেই ভাবনা থেকেই এর স্লোগান: “ভ্রমণ হোক সবার জন্য সহজ, নিরাপদ ও আনন্দময়।”
হ্যালো ভ্রমণপ্রিয়, ভ্রমণপিপাসু বন্ধু! আপনাকে এখানে দেখে আমি সত্যিই খুব আনন্দিত। GoArif ভ্রমণ ওয়েবসাইটে আপনি পাবেন দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড, ভ্রমণ টিপস, অভিজ্ঞতা ভিত্তিক ভ্রমণ গল্প বা কাহিনী, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক তথ্য, ছবি ও ভিডিও, গবেষণা, শিশু পার্ক এবং ভ্রমণ সম্পর্কিত তথ্যের পাশাপাশি রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের টিকিট ও ভিসা পরামর্শ সুবিধা।
চলুন, একসাথে ঘুরি আমাদের এই দারুন ভ্রমণের দুনিয়া। নতুন কোথাও ঘুরতে যাই, আর পথে পথে জমাই নতুন সব অভিজ্ঞতা।
গোআরিফের এর যাত্রা শুরু হয়েছে কবে?
গোআরিফ নিয়ে আমি ১ অক্টোবর ২০১৬ সালে যাত্রা শুরু করছিলাম। আমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, যা ভ্রমণের বিশ্বকে একত্রিত করে এবং ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করে।