বাংলাদেশ
বাংলাদেশ (Bangladesh) দক্ষিণ এশিয়ার একটি সুন্দর দেশ, যা প্রকৃতি, ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতিতে ভরপুর। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত এই দেশটি তার সবুজ প্রান্তর, চিরসবুজ বন, সুন্দরবনের ম্যানগ্রোভ বন, কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং পাহাড়ি অঞ্চলগুলোর জন্য বিখ্যাত। বাংলাদেশের মানুষের আতিথেয়তা, ঐতিহ্যবাহী খাবার এবং বর্ণিল উৎসবগুলি বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করে। এটি একটি ইতিহাস-ঐতিহ্য ও প্রকৃতির মেলবন্ধনের দেশ।
বাংলাদেশ ভ্রমণের ম্যাপ
- সবুজ কালারে জেলার স্থান গুলো লিংক যুক্ত
- রাজধানী স্টার মার্ক দেয়া
- বিভাগ ডট মার্ক দেয়া
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
৯৯৯
জরুরি সেবা
১০৯০
আবহাওয়া বার্তা
১৬১৬৩
ফায়ার সার্ভিস হেল্প
১০৯৮
শিশুর সহায়তায়
ঢাকা
রাজধানী
বাংলা
রাষ্ট্র ভাষা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সাংবিধানিক নাম
১৪৭,৫৭০ বর্গকিমি
আয়তন
+৮৮০
ডায়ালিং কোড
১৬.১৭ কোটি
জনসংখ্যা
ইউটিসি+৬
আন্তর্জাতিক সময় অঞ্চল
টাকা (৳) (BDT)
মুদ্রা
৮টি
বিভাগ
৬৪টি
জেলা
৪৯৫টি
উপজেলা
৪,৫৫৪টি
ইউনিয়ন
বাম
গাড়ী চালনার দিক
৬ ঋতু
আবহাওয়া
BD
আইএসও ৩১৬৬ কোড
ইসলাম
রাষ্ট্রধর্ম ধর্ম
সেরা ঐতিহ্যবাহী স্থান
কক্সবাজার
সুন্দরবন
সোমপুর মহাবিহার
ষাট গম্বুজ মসজিদ
আহসান মঞ্জিল
পানাম নগর
লালবাগ কেল্লা
মহাস্থানগড়
ময়নামতি
তাজহাট জমিদার বাড়ি
বাঘা মসজিদ
কান্তজির মন্দির
ছয় ঋতুর দেশ
গ্রীষ্ম
বৈশাখ, জ্যৈষ্ঠ
বর্ষা
আষাঢ়, শ্রাবণ
শরৎ
ভাদ্র, আশ্বিন
হেমন্ত
কার্তিক, অগ্রহায়ণ
শীত
পৌষ, মাঘ
বসন্ত
ফাল্গুন, চৈত্র
কেন বাংলাদেশ ভ্রমণ করবেন
- সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যেখানে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ এবং নানান বন্যপ্রাণীর দেখা মেলে। এই বনের গভীর নৌভ্রমণ এবং নির্জন পরিবেশ আপনাকে প্রকৃতির সাথে এক ভিন্ন অনুভূতি দেবে।
- কক্সবাজার সমুদ্র সৈকত, যা বিশ্বের দীর্ঘতম বালুকাময় সৈকত, তার অপূর্ব সুর্যাস্ত এবং সমুদ্রের ঢেউয়ের মিষ্টি সুরে আপনাকে মুগ্ধ করবেই।
- সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে স্বচ্ছ নীল পানির সাগর এবং প্রবাল পাথরের অনন্য দৃশ্য পর্যটকদের হৃদয় ছুঁয়ে যায়। সমুদ্রের তীর ধরে হেঁটে প্রকৃতির নিখুঁত সৌন্দর্য উপভোগ করা যায়।
- আহসান মঞ্জিল, পুরনো ঢাকার এক ঐতিহাসিক প্রাসাদ, যা নবাব পরিবারের গৌরবময় অতীতের প্রতীক। এর মনোমুগ্ধকর স্থাপত্য এবং ইতিহাসে ভরা গ্যালারিগুলো দেখার পর আপনি পুরনো দিনের কল্পনায় হারিয়ে যাবেন। এছাড়া পানাম সিটি থেকে শুরু করে লালবাগ কেল্লা, মহাস্থানগর, পাহাড়পুর সহ বাংলাদেশে রয়েছে প্রচুর প্রাচীন স্থাপত্য।
- ষাট গম্বুজ মসজিদ, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ, যা ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। সুলতানি আমলের এই মসজিদের নিখুঁত কারুকাজ এবং প্রাচীন ঐতিহ্য আপনাকে বিস্মিত করবে।
- বান্দরবান এবং রাঙামাটির পাহাড়ি অঞ্চল, যেখানে সবুজে ঢাকা পাহাড়, ঝর্ণার মিষ্টি কলতান এবং পাহাড়িদের জীবনের অনন্য রূপ আপনাকে আনন্দ দেবে। বিশেষ করে নীলগিরি ও সাজেক ভ্যালির সৌন্দর্য অপরূপ।
- নদীমাতৃক বাংলাদেশের নৌভ্রমণ, যেখানে শত শত নদী, খাল এবং বিলের সৌন্দর্য উপভোগ করা যায়। নৌকায় ভেসে গ্রামীণ জনজীবন দেখা এবং প্রকৃতির সাথে সময় কাটানো এক অসাধারণ অনুভূতি দেবে আপনাকে।
- সিলেটের চা-বাগান, যেখানে সবুজ চায়ের পাতার সারি আর পাহাড়ি পরিবেশ আপনাকে স্বর্গীয় অনুভূতি দেবে। এখানে চায়ের স্বাদ যেমন দুর্দান্ত, তেমনি বাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতাও স্মরণীয়। এছাড়া এখানে পাবেন ৭ লেয়ারের চা।
- বাংলাদেশের গ্রামীণ মেলা, যেখানে হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার এবং স্থানীয় সংস্কৃতির উজ্জ্বল রূপ দেখা যায়। এসব মেলায় দেশীয় পণ্য সংগ্রহ এবং মেলার আনন্দঘন পরিবেশ আপনাকে মুগ্ধ করবে।
- বাংলাদেশের স্থানীয় মানুষের আতিথেয়তা এবং বন্ধুসুলভ আচরণ আপনাকে বাড়ির মতো আরামদায়ক অনুভূতি দেবে। বাংলাদেশের মানুষ তাদের অতিথিদের প্রতি যত্নশীল এবং সাহায্য করতে সবসময় প্রস্তুত।
- বাংলাদেশের খাবারের জগৎ ভ্রমণকারীদের জন্য এক সত্যিকারের স্বর্গ। সর্ষে ইলিশ থেকে শুরু করে, চিংড়ি মালাইকারি, গরম ভাতের সাথে ভর্তা এবং ঐতিহ্যবাহী ভাপা পিঠার স্বাদ আপনার জিহ্বায় দীর্ঘদিন ধরে লেগে থাকবে। দেশজুড়ে পাওয়া যায় মিষ্টির জগতে বিখ্যাত কুমিল্লার রসমালাই, রাজশাহীর রসগোল্লা, বগুড়ার দই আর নওগাঁর ক্ষীরের মিষ্টি। রাস্তার ধারে ফুচকা, চটপটি আর হালকা ঝাল ঝাল সিঙ্গারা আপনাকে শহুরে জীবনের স্বাদ এনে দেবে। প্রতিটি অঞ্চলের নিজস্ব খাবার এবং রান্নার বৈচিত্র্য ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলবে।
বাংলাদেশের বিভাগসমূহ
বাংলাদেশের ৬৪ জেলার তালিকা
চট্টগ্রাম
খুলনা
রংপুর
সিলেট
জাতীয় প্রতীকসমূহ
লুঙ্গি, শাড়ি
জাতীয় পোশাক
সাদা শাপলা
জাতীয় ফুল
দোয়েল
জাতীয় পাখি
রয়েল বেঙ্গল টাইগার
জাতীয় প্রাণী
বঙ্গাব্দ
জাতীয় পঞ্জিকা
কাঁঠাল
জাতীয় ফল
ইলিশ
জাতীয় মাছ
কাবাডি
জাতীয় খেলা
লাল-সবুজ
জাতীয় পতাকা
কিওক্রাডাং
পর্বত
ঢাকেশ্বরী মন্দির
জাতীয় মন্দির
বায়তুল মুকাররম
জাতীয় মসজিদ
যমুনা নদী
জাতীয় নদী
সুন্দরবন
জাতীয় বন
আম গাছ
জাতীয় বৃক্ষ
কাজী নজরুল ইসলাম
জাতীয় কবি
বাংলাদেশে ভ্রমণ করতে চান?
আপনি যদি একসাথে প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থান, পর্যটন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সংস্পর্শ পেতে চান তাহলে বাংলাদেশ ভ্রমণ করুন। বাংলাদেশ ভ্রমণে যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার সেবায় প্রস্তুত। আমাদের সাথে যোগাযোগের জন্য ইমেইল করতে পারেন বা ডিরেক্ট ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পারেন।
সাধারণ প্রশ্ন-উত্তর
বাংলাদেশে ভ্রমণের জন্য সেরা সময় কখন?
শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি, বাংলাদেশ ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে আবহাওয়া আরামদায়ক থাকে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকে। তবে চাইলে আপনি বছরের অন্যান্য সময়ে বাংলাদেশ ভ্রমণ করতে পারেন। অফ সিজনে ভ্রমণ করলে আপনার ভ্রমণ খরচ কম হবে।
কিভাবে ভ্রমণ শুরু করতে হবে?
ঢাকা বা চট্টগ্রামের বিমানবন্দর দিয়ে ভ্রমণ শুরু করা সবচেয়ে সহজ। সেখান থেকে দেশব্যাপী ট্রেন, বাস বা অভ্যন্তরীণ ফ্লাইটের মাধ্যমে অন্যান্য গন্তব্যে পৌঁছানো যায়।
নিরাপত্তা ব্যবস্থা কেমন?
বাংলাদেশ সাধারণত পর্যটকদের জন্য নিরাপদ। তবে ব্যস্ত এলাকা এবং পাবলিক পরিবহনে ব্যক্তিগত জিনিসপত্রের প্রতি সতর্ক থাকতে হবে। স্থানীয় গাইডের সাহায্য নিলে ভ্রমণ আরও সহজ এবং নিরাপদ হয়। তবে যে কোন প্রয়োজনে হেল্প এর জন্য বাংলাদেশের জরুরী নাম্বার ৯৯৯ এ কল দিতে পারেন।
বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্থান কোনগুলো?
সুন্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবানের নীলগিরি, রাঙামাটির কাপ্তাই লেক এবং ঢাকার আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় স্থান।
ভ্রমণের জন্য কি ধরনের পোশাক পরা উচিত?
বাংলাদেশের রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম। বাংলাদেশ একটি রক্ষণশীল দেশ, তাই পরিপাটি এবং শালীন পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে মসজিদ বা মন্দির ভ্রমণের সময় শরীর ঢেকে রাখা পোশাক পরা উচিত।
স্থানীয় বিখ্যাত খাবার কোন গুলো?
ইলিশ মাছ, চিংড়ি মালাইকারি, ভর্তা, রসগোল্লা, বগুড়ার দই, ফুচকা এবং চটপটির মতো জনপ্রিয় খাবার অবশ্যই খেতে পারেন। এছাড়া বিভিন্ন অঞ্চলের পিঠাও অত্যন্ত সুস্বাদু।
এশিয়ার এই দেশের পরিবহন ব্যবস্থা কেমন?
বাংলাদেশে বিমান, বাস, ট্রেন, মেট্রোরেল, রিকশা, সিএনজি এবং নৌযানের মাধ্যমে সহজেই যাতায়াত করা যায়। শহরগুলোতে রিকশা এবং সিএনজিচালিত অটোরিকশা ভ্রমণের জন্য জনপ্রিয়।
বাংলাদেশ ভ্রমণের জন্য কি ভিসা প্রয়োজন?
হ্যাঁ, বেশিরভাগ বিদেশি নাগরিকের জন্য বাংলাদেশে প্রবেশ করতে ভিসা প্রয়োজন। তবে কয়েকটি দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে। ভ্রমণের আগে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।







