মেহেরপুর

মেহেরপুর জেলা (Meherpur District) বাংলাদেশেখুলনা বিভাগের সবচেয়ে ছোট জেলা হলেও এটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। মুজিবনগর স্মৃতিসৌধ জেলার প্রধান আকর্ষণ, যা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের প্রতিচিত্র। এছাড়া এ জেলায় আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন, ভাটপাড়া ও আমঝুপি নীলকুঠি, ভবানন্দপুর মন্দির, বল্লভপুর চার্চ, ভাটপাড়া নীলকুঠি, ভবরপাড়া রোমান ক্যাথলিক চার্চ, নায়েব বাড়ি মন্দির সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। ইতিহাস ও ঐতিহ্যের সংমিশ্রণে মেহেরপুর ভ্রমণপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।

জনপ্রিয় গাইড

ভাটপাড়া নীলকুঠি

ভাটপাড়া নীলকুঠি (Bhatpara Neelkuthi) বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজলা নদীর তীরে অবস্থিত। নীলকুঠির কথা মনে আছে আপনার? ব্রিটিশ শাসনামলে এদেশে নীল চাষ পরিচালনার জন্য ইংরেজরা বিভিন্ন স্থানে কুঠি গড়ে তোলে ছিল যা নীলকুঠি নামে সবার কাছে পরিচিত। মেহেরপুর জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে গাংনী উপজেলার কাজলা নদীর তীরে ব্রিটিশদের নির্মম নির্যাতনের সাক্ষী হিসেবে দাড়িয়ে আছে ভাটপাড়া নীলকুঠি। নীলকুঠি ২৭ একর জায়গা জুড়ে ১৮৫৯ সালে নির্মাণ…

নির্বাচিত ছবি

মেহেরপুর জেলার দর্শনীয় স্থান ও ভ্রমণ গাইড

ভাটপাড়া নীলকুঠি

ভাটপাড়া নীলকুঠি (Bhatpara Neelkuthi) বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজলা নদীর তীরে অবস্থিত। নীলকুঠির কথা মনে আছে আপনার?…

গোআরিফ লগো আইকনগোআরিফ লগো আইকন

আপনার আশেপাশের দর্শনীয় স্থানের তথ্য দিন

আপনার আশেপাশের দর্শনীয় স্থানের তথ্য দিয়ে সহযোগিতা করুন।