ভ্রমণের আজকের আর্টিকেলে আপনাকে বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত খাবারের তালিকা দেয়ার চেষ্টা করব। আমরা এটা জানি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা কিছু না কিছুর জন্য বিখ্যাত আর প্রত্যেকটি জেলাতেই রয়েছে ভ্রমণের জন্য দর্শনীয় স্থান।
খাবারের তালিকাটি আমি এখানে টেবিল আকারে দিচ্ছি। তবে ভ্রমণে গেলে সে স্থানের বিখ্যাত খবার না খেয়ে আসা যাবে না কিন্তু। চেষ্টা করবেন খেয়ে আসার। ভ্রমণে এই অভিজ্ঞতা টা থাকা দরকার।
আরও: বাংলাদেশের ২৫ টি জনপ্রিয় খাবারের তালিকা
ঢাকা বিভাগ
প্রথমে আমরা ঢাকা বিভাগ এর অধীনে যে সব জেলা রয়েছে সে গুলোর বিখ্যাত খাবার সম্পর্কে জানব।
| ঢাকা জেলা | বাকরখানি, বিরিয়ানি |
| নরসিংদী জেলা | সাগর কলা |
| ফরিদপুর জেলা | খেজুরের গুঁড় |
| গোপালগঞ্জ জেলা | রসগোল্লা ও ছানার জিলাপি |
| মাদারীপুর জেলা | খেজুর গুঁড়, রসগোল্লা |
| শরীয়তপুর জেলা | বিবিখানা পিঠা |
| রাজবাড়ী জেলা | চমচম, খেজুরের গুঁড় |
| গাজীপুর জেলা | কাঁঠাল, পেয়ারা |
| মানিকগঞ্জ জেলা | খেজুর গুঁড় |
| মুন্সীগঞ্জ জেলা | ভাগ্যকুলের মিষ্টি |
| নারায়ণগঞ্জ জেলা | রসমালাই |
| টাঙ্গাইল জেলা | চমচম |
| কিশোরগঞ্জ জেলা | বালিশ মিষ্টি |
বরিশাল বিভাগ
এবার আমরা বরিশাল বিভাগ এর জেলা সমূহের বিখ্যাত খাবার তালিকা (Khabarer Talika) দেখব।
| বরগুনা জেলা | চুইয়া পিঠা, চ্যাবা পিঠা, মুইট্টা পিঠা, আল্লান, বিসকি |
| বরিশাল জেলা | আমড়া |
| ঝালকাঠি জেলা | আটা |
| পিরোজপুর জেলা | পেয়ারা, নারিকেল, সুপারি, আমড়া |
| পটুয়াখালী জেলা | মহিষের দই |
| ভোলা জেলা | নারিকেল, মহিষের দুধের দই |
আরও: বাংলাদেশের ৬৪ জেলার দর্শনীয় স্থান
সিলেট বিভাগ
সিলেট বিভাগ এর জেলা সমূহের বিখ্যাত খাবারের তালিকা।
| সিলেট জেলা | চা, কমলালেবু, সাতকড়ার আচার |
| হবিগঞ্জ জেলা | চা |
| সুনামগঞ্জ জেলা | দেশবন্ধুর মিষ্টি |
| মৌলভীবাজার জেলা | ম্যানেজার স্টোরের রসগোল্লা, খাসিয়া পান |
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগ এর জেলা সমূহের বিখ্যাত খাবারের তালিকা।
| ময়মনসিংহ জেলা | মুক্তা গাছার মন্ডা |
| জামালপুর জেলা | ছানার পোলাও ও পায়েস |
| শেরপুর জেলা | ছানার পায়েস ও চপ |
| নেত্রকোনা জেলা | বালিশ মিষ্টি |
রংপুর বিভাগ
রংপুর বিভাগ এর জেলা সমূহের বিখ্যাত খাবারের তালিকা।
| রংপুর জেলা | তামাক, ইক্ষু |
| ঠাকুরগাঁও জেলা | সূর্যপুরী আম |
| পঞ্চগড় জেলা | ডিম ভূনা |
| নীলফামারী জেলা | ডোমারের সন্দেশ |
| লালমনিরহাট জেলা | রস |
| কুড়িগ্রাম জেলা | চমচম |
| গাইবান্ধা জেলা | রসমঞ্জরী |
| দিনাজপুর জেলা | লিচু, কাটারিভোগ চাউল, চিড়া |
রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগ এর জেলা সমূহের বিখ্যাত খাবারের তালিকা।
| রাজশাহী জেলা | আম |
| সিরাজগঞ্জ জেলা | পানিতোয়া |
| পাবনা জেলা | ঘি |
| চাঁপাইনবাবগঞ্জ জেলা | আম, শিবগঞ্জের চমচম, কালাইয়ের রুটি |
| বগুড়া জেলা | দই |
| নাটোর জেলা | কাঁচাগোল্লা, বনলতাসেন |
| জয়পুরহাট জেলা | চটপটি |
| নওগাঁ জেলা | চাল, সন্দেশ |
খুলনা বিভাগ
খুলনা বিভাগ এর জেলা সমূহের বিখ্যাত খাবরের তালিকা।
| যশোর জেলা | খই, খেজুরের গুঁড়, জামতলার মিষ্টি |
| খুলনা জেলা | সন্দেশ, নারিকেল, গলদা চিংড়ি |
| বাগেরহাট জেলা | চিংড়ি, সুপারি |
| চুয়াডাঙ্গা জেলা | পান, তামাক, ভুট্রা |
| ঝিনাইদহ জেলা | হরি ও ম্যানেজারের ধান |
| কুষ্টিয়া জেলা | তিলের খাজা |
| মাগুরা জেলা | রসমালাই |
| মেহেরপুর জেলা | মিষ্টি সাবিত্রি ও রসকদম্ব |
| নড়াইল জেলা | পেড়ো সন্দেশ, খেজুর গুঁড় ও রস |
| সাতক্ষীরা জেলা | সন্দেশ |
আরও: কলকাতার খাবার ও ১০টি দর্শনীয় স্থান
চট্রগ্রাম বিভাগ
চট্রগ্রাম বিভাগ এর জেলা সমূহের বিখ্যাত খাবারের তালিকা।
| বান্দরবন জেলা | হিল জুস, তামাক |
| ব্রাহ্মণবাড়িয়া জেলা | তালের বড়া, ছানামুখী, রসমালাই |
| চাঁদপুর জেলা | ইলিশ |
| চট্রগ্রাম জেলা | মেজবান, শুটকি |
| কুমিল্লা জেলা | রসমালাই |
| কক্সবাজার জেলা | মিষ্টিপান |
| ফেনী জেলা | মহিষের দুধের ঘি, খন্ডলের মিষ্টি |
| খাগড়াছড়ি জেলা | হলুদ |
| লক্ষীপুর জেলা | সুপারি |
| নোয়াখালী জেলা | নারকেল নাড়ু, ম্যারা ও খোলাজা পিঠা |
| রাঙামাটি জেলা | আনারস, কাঁঠাল, কলা |
ফেসবুক: GoArif
