প্রায় ২২০ বছর পুরনো গজরা জমিদার বাড়ি (Gajra Jamidar Bari), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টর্কি এওয়াজ গ্রামে অবস্থিত। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত মতলব উত্তরের প্রথম প্রাথমিক বিদ্যালয়টি এই জমিদার বাড়ির পাশেই অবস্থিত।
| ধরন | জমিদার বাড়ি |
| আনুমানিক বয়স | ২২০ বছর |
| অবস্থান | মতলব উত্তর, চাঁদপুর |
| ঠিকানা | টর্কি এওয়াজ, গজরা ইউনিয়ন |
| স্বত্বাধিকারী | সরকার বাড়ি |
জানা যায়, আজ থেকে প্রায় ২২০ বছর পূর্বে গজরা ইউনিয়নের টর্কি এওয়াজ গ্রামে গজরা জমিদার বাড়ির যাত্রা শুরু হয়। তবে গজরা জমিদার বাড়ির ইতিহাস ঘেটে যতটুকু জানা যায় তা হল, অক্ষয় চন্দ্র সরকার এই গজরা জমিদার বাড়ির একজন প্রভাবশালী জমিদার ছিলেন। ১৯২৬ সালে অক্ষয় চন্দ্র সরকার মারা যাবার পর সুরেন্দ্র সরকার ১৯২৬ থেকে ১৯২৯ সাল পর্যন্ত গজরা জমিদার বাড়ির জমিদারিত্ব করেন। এরপর পূর্ব রায়েরদিয়া গ্রামের সলিমুদ্দিন সরকার ১৯২৯ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত জমিদারি কার্য পরিচালনা করেন। এছাড়া এই জমিদার বাড়ির জমিদার হিসেবে আরও ছিলেন: গঙ্গাই সরকার।
গজরা জমিদার বাড়ির পাশেই একটি বড় দিঘি রয়েছে। যেটি বর্তমানে মাছ চাষের জন্য ব্যাবহার করা হয়।
কিভাবে যাবেন
চাঁদপুর থেকে গজরা জমিদার বাড়ি দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। আপনি চাঁদপুর থেকে CNG করে মতলব বাজারে চলে আসবেন। ভাড়া নিবে ৪০ থেকে ৮০ টাকা। মতলব বাজারে নেমে নাস্তা করে নিতে পারেন। এখানে পাবেন মতলবের বিখ্যাত ক্ষীর। এরপর নৌক দিয়ে নদী পার হতে হবে আপনাকে। অথবা আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে, চাঁদপুর থেকে নতুন ব্রিজে করে সিপাইকান্দি চলে আসতে পারবেন।
নৌক দিয়ে নদী পার হয়ে যান। নৌক দিয়ে নদী পার হতে ৫ টাকা নিবে। আবার ঘাটেও ৫ টাকা নিবে। আর ব্রিজ দিয়ে আসলে কোন টাকা দিতে হবে না। নদী পার হয়ে আপনি মতলব উত্তরের গজরা বাজার যাওয়ার জন্য CNG বা মোটরসাইকেল পাবেন। গজরা বাজারে যাওয়ার একটু আগেই টর্কি এওয়াজ গ্রামে এই জমিদার বাড়ি অবস্থিত।
আরও: লুধুয়া জমিদার বাড়ি
ফেসবুক: GoArif
