নাউরী মন্দির ও রথ (Nauri Temple and Chariot), আসল নাম: “শ্রী শ্রী নিতাই লক্ষ্মী জনার্দ্দন জিউ মন্দির” যা, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামে অবস্থি। মন্দিরটি প্রায় ২১৯ বছরের পুরনো।
নাউরী মন্দির ও রথ বা শ্রী শ্রী নিতাই লক্ষ্মী জনার্দ্দন জিউ মন্দির সম্পর্কে তেমন কোন কাহিনী প্রচলন নেই তবে, এই মন্দির টি বাংলা তারিখ অনুযায়ী ১২০৬ তে স্থাপিত হয়েছে। হিন্দুদের ভগবান কে তাদের নামের পুর্বে শ্রী শ্রী ডাকা হয়। ১২০৬ সালে নিতাই লক্ষ্মী জনার্দ্দন প্রথম এই মন্দির স্থাপন করেন। তবে ২২শে পৌষ ১৩৩৯ (বাংলা) এই তারিখে শ্রী শ্রী রমণ চাঁদ গৌষমী প্রথম এই মন্দিরে মহা উৎসব পালন শুরু করেন।
নাউরী মন্দির ও রথ বা শ্রী শ্রী নিতাই লক্ষ্মী জনার্দ্দন জিউ মন্দির এর স্থাপনা সমূহ এর মধ্যে বর্তমানে যা যা রয়েছে তা হল-
- রথ
- ২টি পূরণ দালান
- একটি তীর্থস্থান
- একটি টিনের ঘর
- একটি বড় দিঘী
- একটি মন্দির
নাউরী মন্দির ও রথ বা শ্রী শ্রী নিতাই লক্ষ্মী জনার্দ্দন জিউ মন্দির কে কেন্দ্র করে সেই ১২০৬ (বাং) সাল থেকেই এখানে হিন্দু পরিবার গড়ে উঠে। নাউরী গ্রামে এই একটি মাত্র হিন্দু পাড়া রয়েছে। আর এটি নাউরী বাজার থেকে পুর্ব দিকে অনেক ভিতরে পূর্ব নাউরী তে অবস্থিত। নাউরী মন্দির কে কেন্দ্র করে গড়ে উঠা এর পাড়ায় মোট ২৮টি হিন্দু পরিবার রয়েছে। যারা ৪টি গোত্রে বিভক্ত। গোত্র গুলো হলঃ মালী, শিল, দোপা এবং দেবনাথ।
নাউরী মন্দিরে বছরে ৩মাস ভোগ হয়ে থাকে। মাস সমূহ হলঃ কার্তিক, মাঘ এবং বৈশাখ মাস। মন্দিরে পাঠ শুরু হয় পৌষ মাসের ১৬ তারিখ থেকে। আর মন্দিরে মহা উৎসব হয় ২২ তারিখে।
কিভাবে যাবেন
আপনি চাঁদপুর থেকে CNG করে মতলব বাজারে চলে আসতে পারবেন। ভাড়া নিবে ৪০টাকা। এরপর নৌক দিয়ে নদী পার হতে হবে আপনাকে। নৌক দিয়ে নদী পার হয়ে যান। নৌক দিয়ে নদী পার হতে ৫টাকা নিবে। আবার ঘাটেও ৫ টাকা নিবে। আর ব্রিজ দিয়ে আসলে এই টাকা দিতে হবে না। নদী পার হয়ে আপনি নাউরি বাজার যাওয়ার জন্য CNG বা মোটরসাইকেল পাবেন। নাউরি বাজার নামার পর অটোরিক্সা কিংবা মোটরসাইকেল নিয়ে পূর্ব নাউরী হিন্দু পাড়ায় চলে আসবেন।
ফেসবুক: GoArif
