ঢাকা থেকে একদিনের ভ্রমণের জন্য দর্শনীয় স্থান হিসেবে দারুণ এক উপভোগ্য স্থান।
বাংলাদেশের অন্যতম এক বৃহৎ মিঠাপানির জলাভূমি এই হাওর।
আমি এখন নিকলী, এখান থেকে ট্রলার নিয়ে যেতে হবে মিঠামইন।
নিকলী বর্ষার মৌসুমে ভ্রমণের আদর্শ সময়। হাওরের চারপাশে অথৈ পানি রয়েছে।
নিকলী হাওর এক অসাধারণ জায়গা। যে দিকে তাকাবেন পানি আর পানি।
কিছুটা আসার পর আপনি আরও অবাক হবে যে, যে দিকে তাকাবেন মনে হবে যে আকাশ হাওরের পানির সাথেই মিশে গিয়েছে। আপনি সমুদ্রের একটা ফিল পাবেন।
ছবি বা ভিডিও দেখে আপনি কখনো বাস্তব ফিল নিতে পারবেন না। এর জন্য আপনাকে ভ্রমণ করতে হবে।
কি অসাধারণ এক সৌন্দর্য! দেখলেই চোখ জুড়িয়ে যায়। দুই পাশে পানি আর মাঝে দিয়ে সুন্দর রাস্তা।
স্বাগত ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক
এখানের সৌন্দর্য আপনি সরাসরি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। কতটা দারুণ লাগে।
একদিনের এই নিকলী ভ্রমণ আমার কাছে দারুণ লেগেছে। আপনিও চাইলে বন্ধুদের বা পড়িবার নিয়ে চলে আসতে পারেন।
ট্রলার দিয়ে যাওয়ার পথে আমরা হাওরের পানিতে গোসল করতে ভুলিনি। আপনারাও চাইলে পানিতে ঝাপাঝাপি করে নিতে পারেন।
নিকলী হাওর ভ্রমণের উপযুক্ত সময় বর্ষার মৌসুম।
জুলাই থেকে সেপ্টেম্বর মাস এর মধ্যে গেলেই দেখা পাবেন অপরূপ সৌন্দর্য এবং দিগন্ত বিস্তৃত এক নিকলী হাওর।