ইমুগা (Imuga) ফর্ম পূরণের গাইডলাইন নিয়ে বিস্তারিত থাকছে। সমুদ্রের বুকে এক টুকরো স্বর্গ মালদ্বীপ (Maldives) ভ্রমণের জন্য আপনাকে ফ্লাইটের ৯৬ ঘন্টার মধ্যে ইমুগা ফর্ম পূরণ করতে হবে।
আজকের এই পোস্টে আমরা মালদ্বীপ ভ্রমণে ইমুগা ফর্ম কিভাবে পূরণ করবেন তা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক…
আরও: মালদ্বীপ ভ্রমণ গাইড
ইমুগা কি
ইমুগা হচ্ছে ট্রাভেলার ডিক্লারেশন ফর্ম যা সংক্ষেপে বলা হয়ে থাকে ইমুগা (IMUGA)। মূলত ইমুগার মাধ্যমে, একজন ভ্রমণকারীর ভ্রমণ এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। মালদ্বীপ ইমিগ্রেশনের ওয়েবসাইটের মাধ্যমে পর্যটকে কিছু প্রশ্ন করা হয় এবং এই তথ্য গুলো সংরক্ষণ করা হয়।
ইমুগা ফর্ম ২বার পূরণ করতে হবে। প্রথমে আপনি যে দেশ থেকে মালদ্বীপ ভ্রমণে যাবেন সে দেশ থেকে ফ্লাইটের ৯৬ ঘণ্টার মধ্যে এবং মালদ্বীপ থেকে আবার ফিরে আসার ফ্লাইটের ৯৬ ঘণ্টার মধ্যে এই ২ বার ইমুগা ফর্ম পূরণ করতে হয়।
কিভাবে ইমুগা ফর্ম পূরণ করবেন
ইমুগা ফর্ম পূরণ করার জন্য আপনাকে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। নিচে এক এক করে ধাপ গুলো দেখানো হল।
ইমুগা ফর্ম পূরণের জন্য আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে: (imuga.immigration.gov.mv/traveller)। ওয়েবসাইটে ঢুকার পর নিচে দেয়া ছবির মত আসবে।

এরপর আপনি যদি নতুন আবেদনকারী হোন তাহলে (New Declaration) বাটনে ক্লিক করুন। আর যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে (Verify) বাটনে ক্লিক করুন আর যদি ইতিমধ্যে দেয়া আপনার তথ্য এডিট করতে চান তাহলে (Edit) বাটনে ক্লিক করুন।
New Declaration বাটনে ক্লিক করার পর নিচের মত উইন্ডো আসবে।

এখানে আপনার পাসপোর্ট এর স্ক্যান কপি আপলোড করুন। এখন স্ক্যান কপি আপলোড করতে না চাইলে (Skip Upload) বাটনে ক্লিক করুন। এরপর নিচের মত করে উইন্ডো আসবে।

এখানে আপনার মালদ্বীপ ভ্রমণে কারন বা উদ্দেশ্য সেলেক্ট করুন। এরপর (Next) বাটনে ক্লিক করুন। নিচের মত উইন্ডো আসবে।

যেহেতু শুরুতে আপনি আপনার পাসপোর্ট এর স্ক্যান কপি আপলোড করেনি তাই এখানে ম্যানুয়ালি আপনাকে পাসপোর্ট অনুযায়ী তথ্য দিতে হবে।
- ছবিতে যেন আপনার সম্পূর্ণ চেহারা দেখা যায়।
- ছবিতে আপনার চেহারা সাধারণ অবস্থায় থাকবে। রাগান্বিত বা কান্নারত অবস্থা যেন না থাকে।
- মাথার ক্যাপ, টুপি বা কালো সানগ্লাস থাকা যাবে না।
- আপনি যদি মুসলিম কিংবা অন্য ধর্মের হন তাহলে, আপনার ধর্ম অনুযায়ী মাথায় টুপি, পাগড়ী থাকতে পারে। তবে খেয়াল রাখবেন যাতে এটা আপনার চেহারা না ঢেকে ফেলে।
- ছবি ফরম্যাট JPEG/JPG/PNG হতে হবে এবং ছবির সাইজ ৬MB এর বেশি হওয়া যাবে না।
তথ্য দেয়া শেষে (Next) বাটনে ক্লিক করুন। নিচের মত উইন্ডো আসবে।

এখানে আপনি আপনার ভ্রমণের বিবরণ দিবেন। সম্পূর্ণ তথ্য দেয়ার পর তথ্য ভালো ভাবে চেক করে নিবেন। এই স্টেপে আপনার ছবি আপলোড করতে হবে। ছবি দেয়ার ক্ষেত্রে যে সব বিষয় খেয়াল রাখবেন তা নিচে দেয়া হল।
- বন্দরের প্রবেশ পথ (Port of Entry) দিন। যেমন, Velana International Airport / Male’ Seaport
- পৌছানোর তারিখ (Date of Arrival) দিন
- পরিবহন পদ্ধতি (Mode of Transport) দিন। যেমন, আকাশ পথে (By Air)
- ফ্লাইট/জাহাজ নম্বর (Flight/Ship Number) দিন
- সিট/ডেক নম্বর (ঐচ্ছিক) [প্রয়োজন নেই]
- থাকার সময়কাল (Duration of Stay) দিন। যেমন, 7
- প্রস্থানের দেশ (উৎস) (Country of Departure (Origin)) দিন। যেমন, Bangladesh
- পিএনআর নম্বর (টিকিট বুকিং রেফারেন্স) (PNR Number (Ticket Booking Reference)) দিন। যেমন, ABCDEF (বিমানের টিকেটে দেয়া আছে)
- মালদ্বীপের পর পরবর্তী গন্তব্য (Next Destination After Maldives) দিন। যেমন, Bangladesh (মানে, ভ্রমণ শেষে আবার বাংলাদেশে চলে আসব)
- আপনি যেখানে থাকবেন সেই রিসর্ট/দ্বীপ নির্বাচন করুন (Select the resort/island where you’ll be staying) দিন। যেমন, K.Maafushi (এর মানে আমি K.Maafushi আইল্যান্ডে থাকব। আপনি যে আইল্যান্ডে থাকবেন সে আইল্যান্ডের তথ্য দিবেন)
- আপনি যেখানে থাকবেন সেই সুবিধা (গেস্টহাউস) নির্বাচন করুন (Select the facility (Guesthouse) where you’ll be staying) দিন। যেমন, Arena Grand Beach (এর মানে আমি Arena Grand Beach হোটেলে থাকব। আপনি যে হোটেল/রিসোর্টে থাকবেন তা সিলেক্ট করবেন)
এরপর (Next) বাটনে ক্লিক করুন নিচের মত উইন্ডো আসবে।

এখন আপনার হেলথ ডিক্লারেশন বা স্বাস্থ্য ঘোষণা দিবেন। এখানে বেশ কিছু দেশের নাম দেয়া থাকবে এবং একটি প্রশ্ন থাকবে। আপনাকে মূলত YES বা NO দিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন টি হচ্ছে “আপনি কি মালদ্বীপে পৌঁছানোর আগের ৬ দিনের মধ্যে উপরের কোনো দেশে বসবাস করেছেন বা ভ্রমণ করেছেন?”। আপনি যদি ভ্রমণ করে থাকেন তাহলে YES দিবেন না হলে NO দিবেন। এরপর (Next) বাটনে ক্লিক করুন। নিচের মত উইন্ডো আসবে।

এটাই শেষ স্টেপ। এখানে আপনি কাস্টমস ডিক্লারেশন (Customs Declaration) দিবেন। এরপর (Submit Declaration) বাটনে ক্লিক করে আপনার তথ্য জমা দিবেন।
ইমুগা ফর্ম পূরণের গাইডলাইন বড় হলেও আমি চেষ্টা করেছি আপনাকে বিস্তারিত ভাবে বুঝাতে। যাতে আপনার কোথাও ভুল না হয়। আশাকরি আপনি বুঝতে পেরেছেন এবং আপনার ইমুগা ফরম পূরণ করতে পারেছেন। আপনার ভ্রমণ যাত্রা শুভ হউক।
বি:দ্র: কোথাও বুঝতে অসুবিধা হলে কিংবা অন্য কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
ফেসবুক: GoArif
